ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

আমেরিকার মাটিতে নরসিংদীর মাহিবাহর সাফল্য

সুদূর আমেরিকার মাটিতে মেধার দ্যুতি ছড়িয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে নরসিংদীর মাধবদীর কৃতী সন্তান মাহিবাহ নূর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পিঙ্কনিভিল মিডল স্কুলে (Pinckneyville Middle School) ২০২৫-২০extended শিক্ষাবর্ষে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে মর্যাদাপূর্ণ 'অল-এ অনার রোল' (All As Honor Roll) সম্মাননা প্রদান করা হয়েছে।যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় প্রতিটি বিষয়ে 'এ' গ্রেড অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। মাহিবাহ নূর তার মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গৌরব অর্জন করে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রশংসা কুড়িয়েছে।মাহিবাহ নূর নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রামের সন্তান। তার পিতা ডা. এ.বি.এম. মাহবুব রহমান দেশের একজন প্রথিতযশা চিকিৎসক। তিনি বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। একজন দক্ষ জেনারেল ও অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে চিকিৎসা অঙ্গনে তার বিশেষ সুখ্যাতি রয়েছে।পেশাগত ব্যস্ততার কারণে অধ্যাপক ডা. মাহবুব রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও তার পরিবার ও সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মেয়ের এই অর্জনের মুহূর্তে পাশে থাকতে না পারার কিছুটা অপূর্ণতা থাকলেও মাহিবাহর সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সাফল্যের সনদ শেয়ার করে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।দূর প্রবাসে বেড়ে উঠলেও নিজের শেকড় ও বাবার আদর্শে উজ্জীবিত মাহিবাহর এই সাফল্য প্রবাসী ও দেশীয় শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।উল্লেখ্য, ডা. এ.বি.এম. মাহবুব রহমান বর্তমানে তার বাবার প্রতিষ্ঠিত 'জামিয়া মুহাম্মাদিয়া ও এতিমখানা চরভাসানিয়া' মাদ্রাসার মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি তার বাবার সমাজসেবা ও দ্বীনি শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

আমেরিকার মাটিতে নরসিংদীর মাহিবাহর সাফল্য