বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের মদন সাঁকো গ্রামের মৃত রহিদুল আলমের ছেলে মো. রেজানুল ইসলাম রুবেল (৩২)-কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত রুবেলকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।