ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

নোয়াখালী থেকে ১৪ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ

নরসিংদীর মনোহরদী থানার বিভিন্ন মামলার পলাতক এক আসামিকে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর নির্দেশনায় এসআই শহীদজ্জামান ও এএসআই আল আমিন সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সেনবাগ থানার বালিয়াকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তির নাম নয়ন (৪৫)। তিনি মনোহরদী উপজেলার ঝালপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।পুলিশ জানায়, নয়নের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নোয়াখালী থেকে ১৪ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ