ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

নরসিংদীর বেলাব ও রায়পুরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় প্রায় ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ২৫ মে সকালে বেলাব থানার ধুকুন্দি এলাকার চিপাঘাটে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালান এসআই মো. মাহবুব আলী ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় আব্দুল হামিদ ওরফে মজিদ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার গাগলাজোড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অন্যদিকে একই দিন বিকেলে রায়পুরা থানা পুলিশের এসআই মো. তাজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি চলাকালে দুই মাদক কারবারিকে আটক করে।গ্রেপ্তাররা হলেন, মাধবদী থানার দক্ষিণ বিরামপুর চৌরাবাড়ি এলাকার আহসান উল্লাহর ছেলে সোহাগ (২০) এবং একই থানার বাহেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২৫)।পরে তাদের কাছ থেকে আনুমানিক ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩