প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
রায়পুরা থানা পুলিশের বড় অভিযান, বিপুল গাঁজা ও ইয়াবা উদ্ধার
নরসিংদী , প্রতিনিধি ||
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক–এর দিকনির্দেশনায় রায়পুরা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ মে ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।আরও পড়ুন: নরসিংদীতে ধর্মীয় তকমা দিয়ে জমি দখলঅভিযানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে অভিযান চালায়। এ সময় আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে।এ ছাড়াও রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটির সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) কে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আব্দুল আজিজ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের ধন মিয়ার ছেলে।আরও পড়ুন: তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়েরএকই দিন বিকেল ৪টা ৪০ মিনিটের এসআই দিবস কুমার মৃধা গোপন সংবাদের ভিত্তিতে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে একটি বসতঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) কে গ্রেফতার করা হয়। জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।এ বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ পর্যন্তকে নিউজকে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ