প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
র্যাবের অভিযানে নরসিংদীতে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার
সৈয়দ আমিনুল ইসলাম, নরসিংদী ||
নরসিংদীর কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং চার রাউন্ড পুলিশের শটগানের কার্তুজ উদ্ধারের দাবি করেছে র্যাব-১১।র্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী মডেল থানার কাউরিয়া পাড়া ইউএমসি পরিত্যক্ত কলোনি-সংলগ্ন জঙ্গলে এ অভিযান চালানো হয়।র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাদকের আড্ডায় অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতরে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।বস্তাটি খুলে একটি একনলা বন্দুক, দুটি পাইপগান, দুটি ককটেল এবং চার রাউন্ড পুলিশের শটগানের কার্তুজ পাওয়া যায় বলে জানিয়েছে র্যাব।উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ