প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
মাধবদীতে কথিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী ||
"মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান। পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হলে সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে আয়নাল ও হোসেন নামে দুই কথিত মাদক কারবারির গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর খনমর্দী ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা খনমর্দী মোড় হয়ে গরুরহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এতে খনমর্দী এলাকার সর্বস্তরের জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা আয়নাল ও হোসেনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কথিত মাদক ব্যাবসায়ীমানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবদী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ