প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
মাদকমুক্ত সমাজ ও সবুজ বাংলাদেশ গঠনের আহ্বানে ফুলবাড়ীতে মানববন্ধন
ইয়াকুব সরকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ||
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলার প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল হালিম রানার সঞ্চালনায় এবং সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহাজালাল সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মো. রফিকুল ইসলাম, উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী।বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা ও সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি। পরে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ হয়।পরে ফুলবাড়ী থানা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন থানার ওসি মো. মাহমুদুল হাসান নাঈম ও উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম।এ সময় জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহাজালাল সবুজ, উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী, বাইতুল মাল সম্পাদক মো. বেলাল হোসেন মাস্টার, নাওডাঙ্গা ইউনিয়ন আমির মো. বাবুল হোসেন মাস্টার, যুব বিভাগের নেতা আব্দুল হালিম রানা, রোকনুজ্জামান রোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শেষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ