প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ
ইয়াকুব সরকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক। উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার।প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পবিত্র কোরবানির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।এ সময় তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মো. আব্দুস সালাম সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাস্টার মো. রফিকুল ইসলাম (সাবেক ভাইস চেয়ারম্যান), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফাহিমা দেওয়ান এবং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাওলানা মো. আব্দুল মালেকের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ